কড়া প্রহরায় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে পৌঁছলো করোনার ২৫ হাজার টিকা - The News Lion

কড়া প্রহরায় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে পৌঁছলো করোনার ২৫ হাজার টিকা






দি নিউজ লায়ন ;  বুধবার বাঁকুড়া জেলায় এসে পৌঁছাল করোনার ভ্যাকসিন। বুধবার বেলা  দেড়টা নাগাদ বিশেষ যানে কড়া নিরাপত্তায় এই ভ্যাকসিন নিয়ে আসা হয় বাঁকুড়ায়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই স্বাস্থ্য জেলার জন্য মোট ২৫ হাজার ডোজ ভ্যাকসিন আনা হয়েছে বাঁকুড়ায়। বাঁকুড়ায় আনার পর বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুটি পৃথক স্বাস্থ্য জেলার জন্য বিশেষ ভাবে নির্মীত ওয়াক ইন কুলারে সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলিকে। পরে জেলার দুই স্বাস্থ্য জেলা মিলিয়ে মোট ৪৪ টি কোল্ড চেন পয়েন্টে পৌঁছানো হবে ভ্যাকসিন।


 সেখান থেকে প্রথম পর্যায়ে দুই স্বাস্থ্য জেলা মিলিয়ে মোট ১৫ টি পয়েন্ট থেকে টীকাকরন শুরু হবে। পর্যায়ক্রমে টীকাকরণ কেন্দ্র বৃদ্ধি করে  ৯৪ টি করা হবে। বাঁকুড়ার মূখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন জানিয়েছেন, জেলায় নির্দিষ্ট করে রাখা টীকাকরণ কেন্দ্রগুলি থেকে প্রথম পর্যায়ে জেলার স্বাস্থ্য কর্মীদের টীকাকরণ শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি  থেকে বাঁকুড়া জেলায় এই টীকাকরণ শুরু করা হবে।


 অন্যদিকে বৃহস্পতিবার সকালে করোনার টিকা পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট ৪৯  হাজার করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। ৪৫ টি কোল্ড চেন পয়েন্টে মোট ১১ টি ফ্রিজারে এই ভ্যাকসিন গুলি সংরক্ষণ করা হবে। প্রতিটি গোল্ড চেইন পয়েন্টে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.